১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে প্রতিবন্ধীর রিকশা ছিনিয়ে নেয়ার সময় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে এক প্রতিবন্ধীর ব্যাটারি চালিত রিকশা ছিনতাইকালে ইমামুল হোসেন রানা নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার সকালে যশোর শহরের ষষ্টিতলা পাড়ার পাখি পট্টি এলাকায় ঘটনাটি ঘটেছে। আটক রানা শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার জামাল উদ্দিনের ছেলে। এই ঘটনায় চাঁচড়া রায়পাড়া এলাকার রাশেদের ছেলে ভুক্তভোগী প্রতিবন্ধী জনি কোতয়ালী থানায় মামলা করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, জনি সকালে পাখিপট্টি এলাকায় রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রানাসহ পরিচিত এক ব্যক্তি তার রিকশার পাশে এসে দাঁড়ায়। একপর্যায়ে তারা জোর করে জনির রিকশাটি ছিনিয়ে নেয়ার জন্য টানাটানি শুরু করে। জনির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে রানাকে ধরে ফেলে। পালিয়ে যায় অপরিচিত ব্যক্তি। জনতা রানাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক রানাকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারের পাঠিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়