১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোরে ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। পাবনা সদর উপজেলার গোপালপুর গ্রামের অরুন কুমার দাস এর স্ত্রী ডলি রানী সরকার বাদী হয়ে এ মামলা করেছেন। ২৩ নভেম্বর দিবাগত গভীর রাতে যশোর শহরতলীর মুড়লী রেল ক্রসিং এর কাছে পাবনার এক ব্যক্তির (ঢাকা মেট্রো গ ৩৩-১১০১) প্রাইভেটকার ছিনিয়ে নিয়ে যায় দূবৃত্তরা। মামলার অভিযোগে জানা গেছে, পাবনা সদর উপজেলার যুগিপাড়া গ্রামের মাঠপাড়ার সন্তোষ দাসের ছেলে সঞ্জয় দাস নিজের প্রাইভেটকার ভাড়ায় চালান। ২৩ নভেম্বর রাত ৯ টার দিকে বাগেরহাটের মংলা থেকে যাত্রী আনার জন্য পাবনা তিনি থেকে রওনা দেন। রাত আড়াইটার দিকে যশোর মুড়লী রেল ক্রসিং এর কাছে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে তার প্রাইভেটকারের গতিরোধ করে। অপরিচিত ব্যাক্তিরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রাইভেটকারের মধ্যে অবৈধ মালামাল আছে জানায়। এরপর তারা চালক সঞ্জয় দাসের হাতে হ্যান্ডকাপ ও চোখ বেধে মাইক্রোবাসে ওঠায়। এরপর তারা সঞ্চয় দাসের প্রাইভেটকারের নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয়। তার কাছে থাকা মোবাইল ফোনটি ও কেড়ে নিয়েছিল তারা। সকালের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফুকরো এলাকায় সঞ্চয়কে মাইক্রোবাস থেকে নামিয়ে তার প্রাইভেটকার নিয়ে চলে যায়। বিষয়টি প্রথমে রতার স্ত্রী এবং স্থানীয় থানা পুলিশকে জানান। এরপর ২৪ নভেম্বর রাতে তিনি যশোর ফিরে কোতয়ালি থানায় একটি অভিযোগ দেন। রাতে অভিযোগটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। যশোর গোয়েন্দা পুলিশের একটি সূত্রে জানিয়েছে, ঘটনাটি জানার সাথে সাথে তাদের একটি টিম প্রাইভেটকারটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্বৃত্তরা চালক সঞ্জয়কে ফেলে রেখে ঢাকার দিকে চলে গেছে বলে ডিবি পুলিশ জানতে পেরেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়