১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
খুলনা নগরীতে মোসাঃ মিমি খাতুন (২৭) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে খালিশপুর মুজগুন্নী হাইওয়ে পুলিশের খুলনা রিজওন নারী ব্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত. নারী পুলিশ সদস্য কুষ্টিয়া জেলার মো. নবীন বিশ্বাসের মেয়ে। স্থানীয়রা জানায়, নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলে ছিল সে। তার মৃত্যুর কারণ কেউ জানাতে পারেনি। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) ও খুলনা রিজিয়ন সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, নারী পুলিশ সদস্য মিমি খাতুন স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। মিমি পচ্ছন্দ করে স্বামী ইমরান হোসেনকে বিয়ে করেছিলেন। কিন্তু স্বামীর পরিবার তাদের এ সম্পর্ককে মেনে নেয়নি বলে তিনি জানান। মিমি খাতুনের মা-বাবা হাসপাতালে এসেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়