১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে ভারতীয় ৪১ কেজি গাজা উদ্ধার

আনিছুর রহমান, বেনাপোল
যশোর এর বেনাপোলের ঘিবা সীমান্তে ১,৪৩,৫০০ টাকার ৪১ কেজি ভারতীয় গাজা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত ১১.৩০ সময় চোরাচালানীরা ভারত থেকে গাজার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ এর পর বিজিবি ধাওয়া দিয়ে গাজার এ চালানটি উদ্ধার করে। তবে এসময় কোন চোরাচালানিকে আটক করতে পারেনি। স্থানীয়রা জানায় এ পথে গাজার বড় বড় চালান ভারত থেকে প্রবেশ করে। ঘিবা গ্রামে অনেক গাজা ব্যবসায়ি আছে। তারা এখান থেকে পাইকাড়ি ও খুচরা গাজা বিক্রি করে থাকে। কারা এসব ব্যবসা করে নাম জানতে চাইলে তারা অপরাগতা প্রকাশ করে। তারা বলে এসব ব্যবসায়িদের তালিকা প্রশাসনের কাছে আছে।যশোর ৪৯ ব্যাটলিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বেনাপোলের ঘিবা সীমান্তে একটি বরই বাগানে বিজিবির টহল দল অবস্থান করছিল। এসময় তারা দেখতে পায় কয়েকজন লোক বস্তা মাথায় করে ভারতে থেকে দেশে প্রবেশ করছে। এরপর বরই বাগান এর নিকট আসলে তাদের ধাওয়া দিলে চোরাচালানীরা পালিয়ে যায়। তারপর বস্তাগুলি ক্যাম্পে এনে খুলে ওজন করে দেখা যায় সেখানে ৪১ কেজি গাজা। যার আনুমানিক বাজার মুল্য প্রায় দেড় লাখ টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়