১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। সঞ্চয়ী মিতব্যয়ী ও কৌশলী হতে হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। প্রাপ্তি ও প্রত্যাশার মিলন ঘটবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
টাকা-পয়সা হাতে আসার আগে খরচের খাত তৈরি হবে। অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। ব্যবসায় মন্দা চলবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক প্রমাণিত হবে। নেশা মদ ঘুষসহ দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন।
মিথুন [২১ মে-২০ জুন]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। দূর থেকে শুভ সংবাদ আসবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। সব মিলিয়ে রাজকীয় দিন উপভোগ করবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। মামলা মোকদ্দমায় জয়ী হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। কর্মস্থলে অশান্তির পরিবেশ বিরাজ করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। নেশা মদ জুয়ার প্রতি মন আকৃষ্ট থাকবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে। আগুন বিদ্যুৎ ও দ্বিচক্রযান বর্জন করুন। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব ও প্রেম প্রসঙ্গে আকৃষ্ট থাকবে। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। শত্রুরা পিছু হটবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। অংশীদারি ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে। সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে। ভাইবোনদের সহযোগিতা স্বপ্ন পূরণ করবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। শূন্য পকেট পূর্ণ হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। ধারকর্জ ও ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। প্রেম বন্ধুত্ব শুভ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়