১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুন্দরবন অভয়ারণ্য থেকে ৭ জেলে আটক

উৎপল মণ্ডল, শ্যামনগর
সুন্দরবনের অভয়ারণ্যের মান্দারবাড়ী এলাকায় অভিযানে চালিয়ে ৭ জেলেকে আটক করেছে বনবিভাগ।৬ ডিসেম্বর(শনিবার) সকালে মান্দারবাড়ী বন টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাছ ধরার বিভিন্ন সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা হলো বাঘের হাট জেলার মংলা উপজেলার উলবুনিয়া গ্রামের মৃত-গোলাম মেস্তফার ছেলে মহসিন শেখ (৪০),আবদুল হাকিমশেখের ছেলে মোশারফ শেখ (৪০),গোলাম মোস্তফা শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩০),মোহসিন হোসেনের ছেলে ইয়ামিন মোসাল্লি (১৮)
একরাম শেখ (২৪),শওকত আলী ফকির (৫৫) সাফারাত ফলির (৪৫)।বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে সাতক্ষীরা জেলা হাজতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরা ও বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু জেলে নিয়ম ভঙ্গ করে নদীতে প্রবেশ করে। আইনশৃঙ্খলা রক্ষায় ও বনের সম্পদ সুরক্ষায় এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়