১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় আবাসিক হোটেলের রুম থেকে যুবকের মরদেহ উদ্ধার

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরার একটি আবাসিক হোটেল থেকে সুমন কুমার দাস (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের পলাশপোল এলাকার হোটেল প্যারাডাইসের ১৪ নং রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুমন কুমার দাশ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পোড়াবাড়ি গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে। সদর থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে শহরের পলাশপোল এলাকার হোটেল প্যারাডাইস এর ১৪ নং রূম থেকে ঠাকুরগাঁও জেলার বাসিন্দা সুমন কুমার এর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ বর্তমানে থানায় রয়েছে। মৃতের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার পর সুমন হোটেলের ১৪ নং কক্ষে ওঠেন। পরের দিন সারাদিন তাকে কেউ দেখতে পাননি। শনিবার রাত ৮টার দিকে হোটেলের কর্মীরা ভাড়ার টাকা নেওয়ার জন্য তার রুমের দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন কানে ফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। হোটেলের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু ধরা হলেও পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়