প্রতিদিনের ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও অন্যান্য উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে যা যা প্রয়োজন, সব প্রস্তুতিই আমরা নিয়েছি। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, এ ধরনের মন্তব্য সঠিক নয়। অনেকেই ব্যক্তিগত কারণে বের হন না।রংপুরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

