কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের আয়োজনে ব্যাপক উৎস ও উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রথমবারের মত কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গণের মাঠে জাঁকজমক পূর্ণভাবে স্টলে প্রায় ৪৩ রকমের পিঠা প্রদর্শনী করেন কলেজের ছাত্রীরা। ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ শ্রীবাস রায়। সহকারী অধ্যাপক আব্দুল রউফ, নিয়াজ কাউসার তুহিন, সোমা বিশ্বাস, শিক্ষক শেখ জাহিদুল বারী, বিএনপি নেতা আব্দুর রহমান, অধ্যাপক মমতাজুর রহমান, জয়শ্রী ঘোষ, সুকুমার ঘোষ, বিকাশ মিস্ত্রি, দেবব্রত মিস্ত্রি, নন্দদুলাল, নাজিমউদ্দিন, আব্দুল ওহাব, মাসুদুর রহমান, সৈয়দ মাহমুদুর রহমান প্রমূখ।

