১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেবহাটায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্টান

দেবহাটা প্রতিনিধি
দেবহাটা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়ানুষ্টান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকাল ৪টায় আয়োজিত উক্ত দোয়ানুষ্টানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আবু জাফর সালেহ, সাতক্ষীরা- ২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব, আব্দুল্লাহ সিয়াম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল মোর্শেদ মিলন। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, পারুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আমিনুর ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউজ্জামান বাদশা, বিএনপি নেতা শিক্ষক শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা শওকত আলী, বিএনপি নেতা হারুন-অর রশিদ, ইউপি সদস্য জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মিন্টু, ইউপি সদস্য আব্দুল হাই, বিএনপি নেতা শাহজাহান আলীসহ বিএনপির শতশত নেতাকর্মীবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়