বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকে এ অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। সভায় পাসপোর্ট যাত্রীদের সাথে স্থানীয় প্রতারক চক্রের প্রতারণা, সীমান্ত এলাকায় চোরাচালান, স্বর্ণ পাচার, মাদক প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশগামী পাসপোর্ট যাত্রীদের সঙ্গে প্রতারণার বিভিন্ন কৌশল, প্রতারক চক্র চিহ্নিতকরণ এবং এসব প্রতারণা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় জানানো হয়-বন্দর কর্তৃপ যাত্রীপ্রতি ৬০ টাকা সেবা ফি গ্রহণ করলেও যাত্রী সেবায় এখনো নানা ঘাটতি রয়েছে। ভোর ৩টা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নামিয়ে দিলেও প্যাসেঞ্জার টার্মিনাল সাড়ে ৬টার আগে না খোলায় যাত্রীদের দীর্ঘ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষভাবে এই সময়টুকুতেই প্রতারক ও সিন্ডিকেট চক্র সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, বেনাপোল পোর্ট থানার (ওসি) আশরাফ হোসেন, উপজেলা পিআইও শাহরিয়ার মাহমুদ রনজু, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, আইসিটি কর্মকর্তা শুভেন্দু হালদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল প্রমূখ।

