চৌগাছায় ভারত সীমান্তে ভাসছিলো বাংলাদেশী কিশোরের লাশ

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় ভারত সীমান্তে গধাধরপুর বাওড়ের পানিতে ভাসছিলো বাংলাদেশী এক কিশোরের লাশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গধাধরপুর বাওড় থেকে জিদনী ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃতহেদ উদ্ধার করেছেন মাসিলা বিওপির ক্যা¤প ও চৌগাছা থানা পুলিশ। জিদনী যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। মৃত জিদনী ইসলামের ফুপু মানিয়া আক্তার জানান, তার পিতার মৃত্যুর পর তারা ভারতে চলে যায়। সেখানে তার মায়ের সাথে বসবাস করতো। ১২ ডিসেম্বর সকালে জিদনী ভারতের বাসা থেকে বের হয়। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১৫ ডিসেম্বর তার মা শিল্পী বেগম ছেলেকে খুঁজতে বাংলাদেশে আসেন। আত্মীয়-স্বজনদের বাড়ীসহ বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করেও জিদনীর কোন খবর পাওয়া যায়নি। ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে চৌগাছা সীমান্তে অজ্ঞাতনামা এক কিশোরের মরাদেহ উদ্ধারের খবর পায়। পরে ছবি দেখে প্রাথমিক ভাবে আন্দাজ করি মৃতদেহটি আমার ভাতিজা জিদনীর হতে পারে। পরে চৌগাছা থানায় এসে আমরা লাশ সনাক্ত করি। স্থানীয় বাসিন্দা গদাধরপুর গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে কৃষক আবুল কালাম জানান, সকালে আমি বাওড়ের পাড়দিয়ে মাঠে কাজে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ে বাওড়ের পানিতে মানুষের মৃতদেহ ভাসছে। এ সময় আমার ডাকচিৎকারে স্থানীয় লোজন বাওড় পাড়ে আসে। পরে বিষয়টি আমি মাসিলা বিজিবি ক্যাম্পে জানায়। খবর পেয়ে মাসিলা বিজিবি ও চৌগাছা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়েযায়।মাসিলা বিওপির ক্যা¤প কমান্ডার নায়েক সুবেদার ফরিদ হোসেন জানান, সকালে স্থানীয় এক কৃষক বাওড়ের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে ক্যাম্পে খবর দেন। আমরা ঘটনাস্থলে পৌঁছিয়ে চৌগাছা থানা পুলিশকে মোবাইলে জানায়। পুলিশ ও বিজিবি যৌথ ভাবে মৃতদেটি উদ্ধার করা হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। উপজেলার গধাদরপুর বাওড় থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরাদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় মিলেছে। জিদনী যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরকরা হয়েছে। পরে দুপুরে ময়না তন্তের জন্য মৃতদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়