শ্যামনগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ

উৎপল মণ্ডল,শ্যামনগর
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ ফেসবুক গ্রুপের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত ১০০ স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে স্কুলব্যাগ। ১৯ ডিসেম্বর(শুক্রবার) উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে সুন্দরবন উপকূলীয় এলাকার শীতার্ত মানুষের মাঝে ২ হাজার কম্বল এবং ১০০ শিক্ষার্থীকে স্কুল ব্যাগসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়৷ পরবর্তীতে কলবাড়ী নেকজেনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরো এক হাজার কম্বল বিতরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ আব্দুর রহিমর সমন্বয়ে অনুষ্ঠানে বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুর করিম, জয়নুল আবেদীন জয়, ফয়সাল বিন আলম, আলমগীর কবির রুবেল প্রমূখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়