৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাম্প্রতিক সহিংস ঘটনা পরিকল্পিত, সুস্পষ্ট রাজনৈতিক চক্রান্ত: নাহিদ

প্রতিদিনের ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো সম্পূর্ণভাবে পরিকল্পিত, এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক চক্রান্ত রয়েছে। জুলাই আন্দোলন ও তার পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ছিল, দেশ এখন সেই পথে এগোচ্ছে না, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা মিলনায়তনে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ।নাহিদ ইসলাম বলেন, ‘যে ব্যক্তিরা প্রথম আলো ডেইলি স্টারসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান, শহীদদের নাম এবং আন্দোলনের ভাষাকে ব্যবহার করেছে। এর মাধ্যমে সহিংসতার পক্ষে সামাজিক সমর্থন তৈরির চেষ্টা করা হয়েছে।’তিনি বলেন, ‘কয়েক হাজার মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, যা প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল।’এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘জুলাই আন্দোলনের নাম বা শরিফ হাদির নাম ব্যবহার করে যেভাবে সহিংসতা সংঘটিত হয়েছে, তার দায় সবার রয়েছে। তবে যারা প্রথম দিকে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের দায় আরও বেশি।’নাহিদ বলেন, ‘বিপ্লব পরবর্তী সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা ছিল এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে এখন পরিকল্পিত অপরাধ সংঘটিত হচ্ছে। বর্তমান পরিস্থিতির লক্ষ্য দেশের রাজনীতি ও নির্বাচনকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়