প্রতিদিনের ডেস্ক
ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে আবারও আশার আলো জ্বালালেন নেইমার জুনিয়র। আবেগঘন ও আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানালেন, বিশ্বকাপ ট্রফি জেতাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ লক্ষ্য এবং এ লক্ষ্য পূরণে তিনি সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, ‘বিশ্বকাপ ব্রাজিলে এনে দিতে আমরা সম্ভব সবকিছু তো করবই, প্রয়োজনে অসম্ভবও সম্ভব করব। জুলাইয়ে আপনারা আমাকে জবাবদিহির মুখে ফেলতে পারেন।যদি আমরা ফাইনালে উঠি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, একটি গোল করব।’নেইমারের এই বক্তব্যে স্পষ্ট, আসন্ন বিশ্বকাপকে তিনি নিজের জন্য শেষ বড় মঞ্চ হিসেবেই দেখছেন। দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে এবার আর কোনো অজুহাত রাখতে চান না তিনি।এদিকে হালকা মজার সুরে অভিজ্ঞ কোচ আনচেলত্তির প্রতিও বার্তা দেন নেইমার।ব্রাজিলের বিশ্বকাপ মিশনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই তারকা ফরোয়ার্ড।
আসন্ন বিশ্বকাপে ব্রাজিল খেলবে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গ্রুপ পর্ব পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালে ওঠাই সেলেসাওদের মূল লক্ষ্য।

