১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা অলির

প্রতিদিনের ডেস্ক:
বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। বুধবার (২৪ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়