১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

ঝিনাইদহ সংবাদদাতা
সকাল থেকে ঝিনাইদহে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রসাশক আব্দুল্লাহ আল মাসুদ এ কম্বল বিতরণ করেছেন।ঝিনাইদহ আন্জুমান মফিদুল ইসলাম, সমাজসেবা অফিস প্রাঙ্গণ, পৌরসভার সামনে, পৌর গোরস্থান এলাকা ও রেড ক্রিসেন্টসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে এ কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী, বৃদ্ধা, স্বামী পরিত্যক্তা নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণির অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। ঝিনাইদহ আন্জুমান মফিদুল ইসলামে শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, আন্জুমান মফিদুল ইসলামের চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার, ভাইস চেয়ারম্যান মুন্সি কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোটার্স ইউনিটির সভাপতি এমএ কবির। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ আন্জুমান মফিদুল ইসলামে সাধারণ সম্পাদক আহসান হাবিব রনক। এসময় আরো উপস্থিত ছিলেন আন্জুমান মফিদুল ইসলাম সদস্য দাউদ হোসেন সহ সমাজসেবা অধিদপ্তর, পৌরসভা ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন উল্লেখ্য, ঝিনাইদহ জেলা প্রশাসকের উদ্যোগে শনিবার সকাল ৮ টা থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়