১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জামায়াতে নেতার মৃত্যু

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
রাজগঞ্জ বাজারের পল্লি চিকিৎসক শরিফুল ইসলাম (৫৫)। জামায়াত ইসলামের উপজেলা কমিটির কর্মপরিষদের সদস্য। উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে এই চিকিৎসক রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝালঝাড়া এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে কামরুজ্জামান নামে এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা মনিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ মোটরসাইকেলে ধাক্কা দিলে দুজনে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পাকা রাস্তার উপর ছিটকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়