প্রতিদিনের ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ বুধবার দলের প্রেসসচিব শৌর্য দীপ্ত সূর্য গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।শৌর্য দীপ্ত সূর্য বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নির্দেশক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক থাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

