১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ কর্মফলদাতা শনি, দেবগুরু বৃহস্পতি ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাইবোন, আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনোবল বাড়বে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সুর সংগীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। অনুচিত অবৈধ কাজবাজ বর্জন করুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। মন ধর্ম ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ধারকর্জ ঋণমুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। ভাঙা বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা। দলিলপত্র হাতে আসবে।
মিথুন [২১ মে-২০ জুন]
নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। মন সংগীতের প্রতি ঝুঁকবে। লৌকিকতা পরিহার্য। আটকে থাকা কাজ সচল হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। দ্বিচক্রযান বর্জন করুন। মনঃকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
আগুন বিদ্যুৎ দ্বিচক্রযান বর্জনীয়। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। লাইফস্টাইল বদলাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়