অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দিল প্রশাসন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৭৪টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নদীর পার ঘেষে গড়ে উঠা অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দিতে খুলনা পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযানের নেতৃত্ব দেন । দীর্ঘদিন ধরে অবাধে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছিল প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র। বিভিন্ন বনজ ও ফলদ গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছিল। গড়ে উঠা ২ শতাধিক কয়লা তৈরীর বিশেষ চুলা চুল্লি মাটি, ইট ও কাঠের গুড়া মিশিয়ে তৈরী করা চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পুড়ানো হচ্ছিল। এর থেকে নির্গত ধোঁয়ায় ঝুঁকির মুখে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য। একইসঙ্গে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এ অবস্থায় অবৈধ এসব চুল্লি উচ্ছেদের দাবি ছিলো স্থানীয়দের। পরিবেশ অধিদপ্তর ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, অবৈধ এ ব্যবসা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

