৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে বিএনপির সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উৎপল মণ্ডল, শ্যামনগর
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সাতক্ষীরা জেলা শাখার অধীনস্থ শ্যামনগর উপজেলা শাখার ১৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার সাতক্ষীরা জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম মনিরুজ্জামান সোহাগ। সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন মোঃ শাহাজান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুল বাবুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম সুজন।এছাড়া কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনিরুজ্জামান জুলিয়েট এবং প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ফয়জুল্লাহ ফয়েজ।এছাড়াও নবগঠিত কমিটিতে ২৯ জন সহ-সভাপতি, মোঃ রিয়াদ হোসেন সিয়াম সিনিয়র যুগ্ম সম্পাদকসহ ২৪ জন যুগ্ম সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদকসহ ২২ জন সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদকীয় পদে ৪৩ জন ও সদস্য রাখা হয়েছে ১৫ জনকে। দলীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্মে বিএনপির আদর্শ, কর্মসূচি ও বক্তব্য সঠিকভাবে তুলে ধরা এবং অপপ্রচারের জবাব দিতে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাইবার মাধ্যমে জনমত গঠনে সংগঠনটিকে আরও শক্তিশালী করাই এ কমিটির মূল লক্ষ্য।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি শ্যামনগর উপজেলায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে ডিজিটাল মাধ্যমে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।স্থানীয় বিএনপি নেতারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, এই সাইবার টিম দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়