১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

মাসুম বিল্লাহ, কেশবপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কেশবপুর উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী বিকেলে ভরত ভায়না হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদুর হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়