১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কুয়াদায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শামিম হোসেন, কুয়াদা
মণিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে কুয়াদা বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভোজগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর সাত্তার দফাদারের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. সামছুর রহমান, মণিরামপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোনায়েম মোড়ল। এছাড়া উপস্থিত ছিলেন ভোজগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, শফিউর রহমান তরফদার, মতিয়ার রহমান, ফিরোজ হোসেন লাল্টু, আব্দুল আজিজুর রহমান, মিজানুর রহমান ও ওলিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
অনুরুপভাবে শুক্রবার সন্ধ্যায় সাতনল বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, খানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম, আজিজুর রহমান. খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিবর রহমান প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়