উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ রাজগঞ্জ বাজারের ডাক্তার শরিফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকালে রাজগঞ্জ বাজার ব্যবসায়ীদের আয়োজনে রাজগঞ্জ বাজার মুক্ত মঞ্চে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া অনুষ্ঠান রাজগঞ্জ বাজারের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর সাত্তার এর সভাপতিত্বে ও দোয়া মাহফিলের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আমিনুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা রাজুর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড. গাজী এনামুল হক বলেন, ডাক্তার শরিফুল ইসলাম ছিলেন একজন ভালো মনের মানুষ। তার কোন তুলনা নেই। তিনি আমাদের মাঝ থেকে এইভাবে চলে যাবেন আমরা কখনোই ভাবতে পারিনি। এসময় অতিথি হিসেবে মনিরামপুর উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য সেলিম জাহাঙ্গীর, জামায়াতে নেতা মাওলানা ফরিদ উদ্দিন খান, আসাদুজ্জামান আসাদ, আইয়ুব হোসেন, মাস্টার মোদাচ্ছের রহমান, আব্দুল রশিদ, আব্দুর মাজিত সহ মনিরামপুরের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের জামায়াতে দায়িত্বশীল শত শত কর্মীগণ ও রাজগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে ডাক্তার শরিফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ নুরুল আমিন। উল্লেখ্য: গত রোববার (২৮ ডিসেম্বর) যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছিলেন ডাক্তার শরিফুল ইসলাম।

