১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

মাসুম বিল্লাহ ,কেশবপুর
কেশবপুরে ইটের পাচিল ও টিনের বেড়া ভেঙ্গে জ মি দখল করে মাটি ফেলে ওই জমির ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত গভীর রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী একটি পরিবার ওই জমি দখলের নেতৃত্বে রয়েছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। সোমবার ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে মঙ্গলকোট উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আরার বিরুদ্ধে তাঁরা জমি দখল ও জীবননাশের হুমকির অভিযোগ করেছেন। ভুক্তভোগী মাইমুনা বিনতে নাহিদ বলেন, গতকাল গভীর রাতে জানতে পারি আমাদের বাড়ির পাচিল ভেঙ্গে মাটি ফেলে রাস্তা দখল করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ভিডিও দেখে ৯৯৯ (জাতীয় জরুরিসেবা নম্বর) নম্বরে কল দিই। সকালে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের মাটি কাটতে বাধা দেয়। পুলিশ চলে গেলে তারা বিভিন্নভাবে হুমকি প্রদান অব্যহত রেখেছে। পুলিশ আসার পর একটু সাহস পেয়েছিলাম। আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’ এর আগেও তারা জমি দখলের জন্য প্রাচীর ভাংচুর করেছিলো। এই জমি নিয়ে কোর্টে মামলা চলছে। মামলা নিষ্পত্তি হলে যে রায় হবে সেটা আমরা মেনে নিবো। মামলা চলমান থাকা অবস্থায় তারা জোরপূর্বক জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দা ইয়াসমিন আরা বলেন, ওই জমিটা রাস্তার জন্য আমার ক্রয় করা, তারা জোরপূর্বক দখল করে রেখেছিলো। যেহেতু আমার জমি সেহেতু রাস্তা তৈরির জন্য মাটি ফেলেছি। পুলিশ কেন কাজ বন্ধ করলো সেটা বুঝতে পারছি না। জানতে চাইলে কেশবপুর থানার উপপরিদর্শক আসমত বলেন, ‘অন্যের জমির ওপর দিয়ে রাস্তা নির্মানের খবর পেয়ে সেখানে গিয়ে তাঁদের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়