মাসুম বিল্লাহ, কেশবপুর
মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলার স্থাপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমে এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আাজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস। এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী প্রমূখসহ উপজেরা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

