১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

গাজা ইস্যুতে ফ্রান্সকে ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

প্রতিদিনের ডেস্ক:
গাজা সংকটকে কেন্দ্র করে ফ্রান্সের ওপর কড়া বাণিজ্যিক চাপ প্রয়োগের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি তদারকির আন্তর্জাতিক উদ্যোগে অংশ না নিলে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেন আমদানিতে সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার মিয়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক উদ্যোগ ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আগ্রহ দেখাচ্ছেন না। এই অবস্থান বদলাতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।ট্রাম্প বলেন, “মাখোঁর রাজনৈতিক ভবিষ্যৎ সীমিত। তার মেয়াদ ২০২৭ সালের মে মাসে শেষ হচ্ছে এবং ফরাসি আইনে তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না। শেষ পর্যন্ত সে যোগ দেবে, যদিও তাকে জোর করা হচ্ছে না।”জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পাওয়া ‘বোর্ড অব পিস’ উদ্যোগটি গত নভেম্বর মাসে গৃহীত হয়। এর মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সহিংসতা পুনরায় শুরু হওয়া ঠেকানোর। বোর্ড অব পিসে অংশ নিতে ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়