২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে নারীদের নিয়ে উঠান বৈঠক

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোর-৬ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে যশোরের কেশবপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে ওয়ার্ডের গোলদার পাড়া, দক্ষিণপাড়াসহ বিভিন্ন পাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন গাজীর সভাপতিত্বে গোলদার পাড়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া ইসলাম,। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার নূরী, ৭ নম্বর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম প্রমুখসহ ভোগতি গ্রামের মহিলা দলের নেতৃবৃন্দ। এর আগে ওই গ্রামের মাঠপাড়ায় যুবদল নেতা খলিলের বাড়িতে ও দক্ষিণপাড়ায় নারীদের নিয়ে পৃথক স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া, এ দিন সকালে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডে পাকিস্তান পাড়া, মলদার পাড়া, ও সরদার পাড়ায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়