১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

তালায় সাংবাদিকদের সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময়

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় তালা উপজেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সভাপত্তিত্বে ও সাংবাদিক নাজমুল হক খান এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। উক্ত মতবিনিয় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়বে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতের সহঃ সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী সুজায়াত আলী, ডা. তৈয়েবুর রহমান, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা প্রেস ক্লাবের সভাপতি এমএ হাকিমসহ তালা ও পাটকেলঘাটার কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়