১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মুন্সিগঞ্জ ইউনিয়নে নৌকায় সুন্দরবন দিবস উদযাপন

উৎপল মণ্ডল,শ্যামনগর
শ্যামনগর উপজেলার মূন্সীগঞ্জ ইউনিয়নে আইবুড়ি নদীতে নৌকায় সুন্দরবন দিবস উদযাপন করা হয়েছে। মূন্সিগঞ্জ ১৮ ফেব্রুয়ারী(বুধবার) উন্নয়ন সংস্থা প্রেরণা কর্তৃক বাস্তবায়িত দূর্বার প্রকল্প এর উদ্যোগে অনুষ্ঠানের শুরুতে সুন্দরবন সংলগ্ন আইবুড়ি নদীতে প্রায় ৪০ টি নৌকা যোগে সিংহরতলী থেকে চুনকুড়ি সাইক্লোন সেল্টার পর্যন্ত প্রায় এক কিলোমিটার ব্যাপি এক সচেতনতা র‌্যালী অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ব্যানার ফেস্টুন বহন করে বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষার গুরুত্ব তুলে ধরে জলবায়ু পরবর্তন, প্লাষ্টিক দূষন ও পরেিবশগত অবক্ষয় মোকাবেলায় স্বক্রিয় ভুমিকা গ্রহণের অহবান জানান। র‌্যালি শেষে চুনকুড়ি বাজার সংলগ্ন নদী তীর ঘেষে বনে ছড়িয়ে থাকা প্লাষ্টিক বর্জ্য ও অপচনশীল দ্রব্যাদি অপসারন করা হয় এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। নদী ও বন থেকে সংহৃত বর্জ্য ভাগ ভাগ করে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে ধ্বংস করা হয়। কমিউনিটির সদস্য ও ইয়োথ’দের অংশগ্রহণে এক শপথ বাক্য পাঠ করা হয়। সম্মিলিত শপথ গ্রহণের মাধ্য্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, সুন্দরবনে প্লাষ্টিক বর্জ্য না ফেলা এবং পরিবেশ রক্ষায় স্বক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করা হয়। দিবসটি পালন উপলক্ষে এক বৃক্ষরোপন কার্যক্রম,চুনকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে লবন সহনশীল জাত ও ম্যানগ্রোভ জাতের গাছের চারা রোপন করা হয়। যা পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ূ সহনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। র‌্যালি শেষে আলোচনায় চুনকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন প্রেরণা’র নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী। সভায় প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন মূন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আবদুল জলিল, ইউপি সদস্য এবং বন প্রহরী ফেরদেীসুর রহমান। সভায় বক্তারা সুন্দরবনের পরিবেশর গুরুত্ব, উপকূলীয় জনগোষ্ঠীকে ঘূর্নিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা, জীবৗবচিত্র সংরক্ষণ এবং স্থানীয় জীবিকায় এর অবদানের বিষয় তুরে ধরেন। আগামীর ভবিষ্যত প্রজম্মের জন্য এই অমূল্য সম্পদ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয়। দিবসটি উদযাপনে বনবিভাগের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, স্থানীয় যুবক যুবতী, বনজীবি পরিবার, কমিউিনিটি সদস্য, এবং বিভিন্ন অংশগ্রহণকারী স্বতঃসফুর্তভাবে অংশগ্রহণ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়