১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে হিন্দু যুব পরিষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগরে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সোনার বাংলা কনফারেন্স রুমে শ্যামনগর উপজেলা শাখার হিন্দু যুব পরিষদের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে চলমান সংখ্যালঘু পরিবারের উপর জুলুম, নির্যাতনের প্রতিকার জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ে জন্য আলাদা মন্ত্রণালয় গঠন আহবান জানান। এসময় জেলবন্দী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবি তোলেন বক্তারা। বাংলাদেশ হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক বিকাশ ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা হিন্দু যুব পরিষদের সদস্য সচিব মনোদ্বীপ কুমার মন্ডল উপজেলা হিন্দু পরিষদের যুগ্ম আহবায়ক সুজন দাস, শ্রী নিবাস দাস এবং মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতিমা রানী হালদার, শ্যামনগর হরিসভা মন্দিরের যুব কমিটির সভাপতি রাহুল কুমার মোদক, হিন্দু যুব পরিষদের শ্যামনগর উপজেলার আহবায়ক প্রশান্ত দাশ, হিন্দু ছাত্র পরিষদের সভাপতি আশিক দে রাজ নন্দী, অপু মন্ডল, যুব পরিষদের তপন কুমার কানাই, সঞ্জয় মন্ডল, বিশ্বজিৎ কুমার সহ বিভিন্ন ইউনিয়ন কমিটি নেত্রীবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়