নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব বিরোধ ও সড়ক দুর্ঘটনায় পৃথক দুই ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এসব ঘটনা ঘটে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় পূর্বের চুরির ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল ১০টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একই এলাকার শাহজাহান(৬৫)ছেলে সাগর কে (৩৫) কাঠের লাঠি দিয়ে শাহিদুল ইসলাম কুটি (৫৯) ও তার স্ত্রী আবেদা (৪০)কে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। আহত শাহিদুল ইসলাম কুটি মৃত আলী রাজ্জাকের পুত্র। তাদের বাড়ি ঘোপ সেন্ট্রাল রোড, কবরস্থান পাড়া এলাকায়।পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত। অপরদিকে, একই দিন সকাল ৯টার দিকে যশোরের শার্শা উপজেলার লাউতারা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়ার আলী (২৭) নামে এক যুবক আহত হন। তিনি গয়রা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। জানা যায়,তিনি বাইসাইকেলযোগে ধলদা যাওয়ার পথে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কামুক্ত।

