৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর শংকরপুরে পরিত্যক্ত ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের শংকরপুর রেলস্টেশন গারোয়ান পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শংকরপুর রেলস্টেশন এলাকার গারোয়ান পট্টিতে গ্রামীণ টাওয়ারের পাশে রিনা পারভিনের বাড়ির সামনে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি যশোর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি ককটেল বোমা হিসেবে শনাক্ত করে উদ্ধার করে। পুলিশ জানায়,বোমাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কারা এবং কী উদ্দেশ্যে এটি সেখানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়