১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে তদারকিমূলক অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার চৌগাছা বাজারের বিভিন্ন মুদি ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেলিম এন্ড আসলাম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা, আলামিন স্টোরকে ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং কাশেম স্টোরকে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১০টি প্রতিষ্ঠান তদারকি করা হয়।অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক (এডি) সেলিমুজ্জামান। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে ভোক্তাদের সুবিধার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়