উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ সংলগ্ন মডার্ন স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহর শুরু হতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক এর নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর পৌরসভা, শ্যামনগর থানা পুলিশ, জেলা বিএনপি-র যুগ্ম-আহবায়ক ডক্টর মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিএনপি, জামায়াতের উপজেলা আমির মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে জামায়াত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রেসক্লাব, ফয়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ডসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।এসময় উপস্থিত সকলে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে একুশের প্রথম প্রহরের কর্মসূচি সম্পন্ন হয়।

