২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

শাবি প্রেসক্লাবের নেতৃত্বে নোমান-নুর আলম

প্রতিদিনের ডেস্ক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সৈকত মাহাবুব, যুগ্ম সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাগর হোসেন শুভ্র, কোষাধ্যক্ষ হিসেবে সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. মোফাজ্জল হক।
এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ) এবং নাদির আহমেদ (দৈনিক জনকণ্ঠ)।
ফলাফল ঘোষণা শেষে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিশ^বিদ্যালয় পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়