৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সান্তোসেই থাকছেন নেইমার

প্রতিদিনের ডেস্ক
সাবেক সতীর্থ লিওনেল মেসি খেলছেন মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে। একই লিগের আরেক দল এফসি সিনসিনাটিতে যোগ দিতে পারেন নেইমার—এমন গুঞ্জন সম্প্রতি শোনা যাচ্ছিল। এবার এ প্রসঙ্গে নিজেই মুখ খুললেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। নেইমার জানিয়েছেন, চলমান মৌসুম শেষ না হওয়া পর্যন্ত শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে করা চুক্তিতেই তিনি থাকতে চান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইএসপিএন এই তথ্য জানায়। এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাটি আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে দলে নিতে আগ্রহী এবং তার প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগও তারা করেছে। তবে এসব নিয়ে প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ভবিষ্যৎ ট্রান্সফার নিয়ে এখনই কিছু নিশ্চিত নয়; আপাতত তিনি সান্তোসের সঙ্গেই থাকতে চান। মেজর লিগ সকারে খেলার সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছেন তিনি। চোটের কারণে চলতি বছরে এখন পর্যন্ত মাত্র আটটি ম্যাচ খেলেছেন নেইমার, যেখানে তিনি চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। ইনজুরি থেকে ফিরে মঙ্গলবার দেপোর্তিভো রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোলের দেখা পেয়েছেন নেইমার। তবে ম্যাচ শেষে দর্শকদের অসন্তোষের মধ্যেই মাঠ ছাড়তে গিয়ে এক সমর্থকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, জয়-পরাজয় বা ড্র—সবই ফুটবলের অংশ, দলকে আরও উন্নত করতে কাজ চালিয়ে যাওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়