৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালো ইরান

প্রতিদিনের ডেস্ক:
যুদ্ধবিরতি নিশ্চিত করতে মধ্যস্থতা প্রক্রিয়ায় ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে। জানা গেছে, তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে ও পাকিস্তানি প্রধানমন্ত্রীকে মধ্যস্থতা প্রক্রিয়ায় ‘কার্যকর ভূমিকা’ রাখার জন্য প্রশংসা করেন। সেই সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তার জন্য তেহরানকে ধন্যবাদ জানান তিনি।এ সময় ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার জন্যও পাকিস্তানকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান।পেজেশকিয়ান আরও বলেন, ইরান অঞ্চলে অস্থিতিশীলতা চায় না ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ করতে চায়।
সূত্র: আল-জাজিরা

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়