৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শায় রমজান ফুড প্যাক বিতরণ

আনিছুর রহমান, বেনাপোল
পবিত্র রমজান মাস উপলক্ষে শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সহযোগিতায় নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে রমজান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, থানা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, যুব জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ মকবুল হুসাইন এবং শার্শা ইউনিয়ন আমীর মাওলানা আবু ইয়াহইয়া। এ সময় শার্শা উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়