৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে আদর্শ ও পরিবেশ বান্ধব গ্রাম তৈরীতে পরিকল্পনা প্রনয়ন

উৎপল মণ্ডল,শ্যামনগর
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তি, জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থপনা ও পুনরুদ্ধার, স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ, আদর্শ ও পরিবেশ বান্ধব মডেল গ্রাম তৈরীতে পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ ফেব্রুয়ারি(বুধবার) সকাল ১০টায় ব্রেকিং দ্য সাইলেন্স এবং কোডেক, অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অষ্ট্রেলিয়ান এইড এর সহায়তায় “ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক ও বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন উপস্থিত ছিলেন। ব্রেকিং দ্য সাইলেন্স সংস্থা এবং প্রকল্প বিষয়ক উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা ফরেস্টার আমায়ুর রহমান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব/প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। এছাড়াও বিভিন্ন এনজির প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন হতে আগত সিবিও এবং যুব সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীগণ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়