১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ অঙ্গীরাজ পুত্র বৃহস্পতি, সেনাপতি মঙ্গল ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ম নজর রাখুন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
শূন্য পকেট পূর্ণ হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। ধারকর্জ ঋণমুক্ত হবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়