৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ধর্ষণের বিরুদ্ধে যশোর এমএম কলেজে ৪ শিক্ষার্থীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অবস্থান কর্মসূচি। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে চার শিক্ষার্থী জড়ো হয়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাতে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন, মোছাঃ জান্নাতুল ফাতেমা, মোছাঃ কামিজ ফাতেমা বিনা, মোছাঃ সালমা আক্তার আশা ও রাহুল। তারা নারী নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন এবং ক্যাম্পাসসহ সর্বত্র নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়