১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

লেবুতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন বাবু বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বাবুকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যশোর সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বারংবার নিষেধ ও সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত আব্দুল্লাহ আল মামুন বাবুর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়