১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে ভেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটায় রাস্তায় ধ্বস

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগরে ভেকু মেশিন দিয়ে এলজিডির রাস্তার পাশে কৃষি জমির মাটি কেটে বসত ভিটা ভরাটের কারণে রাস্তায় ধ্বস নেমেছে। ৭ মার্চ (শনিবার) বেলা ১১ দিকে উপজেলার মুন্সিগঞ্জ টু হরিনগর রপ্তান বাড়ির মোড় এলজিডির রাস্তায় ধ্বস নামা দেখতে পায় পথচারীরা। বিষয়টা স্থানীয় চেয়ারম্যানকে অবগত করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু ঘটনা জানার পরে ধ্বস নামা রাস্তা পরিদর্শন করেন।স্থানীয়দের অভিযোগ, রপ্তানবাড়ি গ্রামের মলাই রপ্তানের কৃষি জমি থেকে স্থানীয় মাজেদ নামের এক ব্যক্তি জোরপূর্বক বসতবাড়ি তৈরি করার জন্য রাস্তার পাশ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটেছে।পথচারী ইয়াসিন হোসেন জানান, তিন চার দিন ভেকু মেশিন দিয়ে মালাই রপ্তান রাস্তার পাশ থেকে মাটি কেটে বসত ভিটা তৈরি করছে। আমরা চলাচলের সময় দেখতে পাই মাটি কাটা জায়গা থেকে রাস্তার ধ্বস নেমেছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আগামী বর্ষা মৌসুমিতে রাস্তা ডেবে যাবে বিষয়টা সংশ্লিষ্টদের দেখার অনুরোধ রইলো।সরকারি নির্দেশনার রয়েছে কৃষি জমি ও সরকারি রাস্তার পাশ থেকে মাটি কাটা যাবে না। কিন্তু সরকারি আইন অমান্য করে বেশিরভাগ মানুষ রাস্তার পাশ থেকে মাটি কেটে বসতভিটাসহ বিভিন্ন কাজে লাগাচ্ছে। গ্রামীন নবগঠনের জন্য খুবই হুমকির কারণ।মলাই রপ্তান জানান, নির্বাচনের সময় মাজেদ জোরপূর্বক আমার কৃষি জমি থেকে মাটি কেটে কেটে নিয়ে বসতভিটা ভরাট করেছে। আমি একাধিকবার নিষেধ করলেও আমার কোন কথা শুনিনি। জোর যার মুল্লুক তার। আমরা অসহায়ের মত দেখেছি। যে কারণে আজকে রাস্তায় ধ্বস দেখা দিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু বলেন, জানানোর পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তায় ধ্বস নামা দেখে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আগামী সকাল দশটায় মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য বলে আসছি।শ্যামনগর উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুস সামাদ বলেন, বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি এবং যারা এ ধরনের কাজ করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এ সময় তুমি সাধারণ মানুষের সচেতন হওয়ার কথা বলেন।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনকে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেননি। তার হোয়াটসঅ্যাপে ছবি এবং খুদে বার্তা দেয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়