১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অবৈধ মাটি কাটায় যশোরে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোর কোতোয়ালী মডেল থানাধীন সুতিঘাটা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সুতিঘাটা প্রাইমারি স্কুলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে ট্রাক্টর সংযুক্ত ট্রলি দিয়ে মাটি কেটে ভরাট করার সময় ৬টি গাড়ি আটক করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কোতোয়ালী মডেল থানার ওসিকে জানানো হলে তিনি যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)কে অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় গাড়ির মালিক মোঃ রাব্বানীকে দোষী সাব্যস্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়