৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চালুয়াহাটিতে ২১৫০ পরিবারের মাঝে ভিজিএফ-র চাল বিতরণ

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ২১৫০ জন ১০ কেজি করে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ গোপাল মুখার্জী। রবিবার সকালে উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদে গরিব, দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ গোপাল মুখার্জী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে। ইতিমধ্যে দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এসময় তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) এসএম মারুফুল হকের উপস্থিতিতে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন প্রশাসকের প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন, বিএনপির প্রতিনিধির পক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আল আমিন, জামায়াতে ইসলামীর পক্ষে ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি ডাক্তার আব্দুল মান্নান সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়