প্রতিদিনের ডেস্ক:
নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে দেশের ১১ উপজেলায় পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের মধ্যে ‘ফার্মার্স কার্ড’ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মার্স কার্ডবিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।আতিকুর রহমান রুমন বলেন, এ বিষয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারাদেশের ১১টি উপজেলায় একযোগে কৃষকদের সহায়তায় এ ফার্মার্স কার্ড তুলে দেওয়া হবে।বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনফার্মার্স কার্ড কার্যক্রমের আওতায় ১১টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হচ্ছে। উপজেলাগুলো হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর ও ভোঁদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লা আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ি।দেশের কৃষকদের সহায়তায় ফার্মার্স কার্ড চালুর বিষয়টি বিএনপির নির্বাচনি অঙ্গীকারের অংশ ছিল।

