৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে র‍্যাবের অভিযানে ১১ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ১১টি মামলার আসামি এবং তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে র‍্যাব-৬ সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাতক্ষীরা ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা অস্ত্র, মাদক, চুরি ও মারামারিসহ মোট ১১টি বিচারাধীন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রিপন হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন হোসেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থাকা ১১টি মামলার মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়