৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযান আটক ১৩ আসামী

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছেন। এ অভিযানে পুলিশ বিভিন্ন মামলায় ১৩ আসামি আটক করেছেন। শুক্রবার দুপুরে আসামিদের যশোর আদালতে প্রেরন করা হয়েছে। না সুত্রে জানা যায়, যশোরের সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এর নেতৃত্বে চৌগাছা থানার এসআই অভিজিৎ সিংহ রায়সহ পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা চৌগাছা সদর ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ পারভীনা বেগম (৩৭), ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিবুর রহমান রিয়াজ (৩৪), ফুলসারা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান কামাল (৩৫). স্বরুপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (৫১), পুড়াপাড়া গ্রামের সুনিল দাসের ছেলে প্রদীপ দাস (৩২), লস্করপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে পপি খাতুন (২৩), ধুলিয়ানী গ্রামের মৃত ইমান আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩২), একই গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী ৯। তৌহিরন নেছা (৫২), রায়হান আলীর ছেলে ইদ্রিস আলী (৪০), বুড়িন্দিয়া গ্রামের মৃত জাকারিয়া বিশ্বাসের ছেলে আব্দুর রহমান (৫৩), দেবীপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে সোহাগ রহমান (৩৪) তার মা মাতা-শেফালী খাতুন (৫২) ও স্বর্পরাজপুর গ্রামের মইনুল ইসলামের স্ত্রী বিলকিস বেগম (৪২) কে আটক করেন। চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, শুক্রাবার দুপুরে আটক আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়